বাংলাদেশের প্রতি উপজেলায় রাখা হবে ৭ লাখ ডোজ ভ্যাকসিন - The News Lion

বাংলাদেশের প্রতি উপজেলায় রাখা হবে ৭ লাখ ডোজ ভ্যাকসিন




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের প্রতি উপজেলায় ৭ লাখ ডোজ ভ্যাকসিন রাখার ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি।  


তিনি বলেন, টিকা প্রদানে ৪২ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। সেই সঙ্গে প্রস্তুত করা হয়েছে ৭ হাজার জনের একটি টিম। আগামী ২৫ বা ২৬ জানুয়ারি করোনা টিকা আসার কথা রয়েছে। কোভ্যাক্সের ভ্যাকসিন সহ প্রায় ৫ কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব।  তার ভাষ্য, ৫৫ বছর বা তার বেশি বয়সীদের পর্যায়ক্রমে ভ্যাকসিনের আওতায় আনা হবে। কম বয়সী, অসুস্থ এবং প্রবাসী আপাতত টিকা দেওয়া হবে না। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.